1. admin@bogurapost.com : admin :
বিদেশে পাচার হওয়া ২৮ লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনতে হবে : বগুড়ায় বিচারপতি শাহীন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিদেশে পাচার হওয়া ২৮ লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনতে হবে : বগুড়ায় বিচারপতি শাহীন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ বার

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের নবনিযুক্ত বিচারপতি ব্যারিস্টার মোঃ আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, স্বাধীন বিচার ব্যবস্থা কায়েম ও বিচার বিভাগের মর্যাদা রক্ষায় সবাইকে এক সাথে কাজ করতে হবে। বিচারপ্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু আজো বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হয়, কিন্তু কেন ? তিনি আইনজীবিদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিচারকদের ঘুষ দেবেন না। কারন আপনি ঘুষ দেন বলেই বিচারক নেন। তিনি আরো বলেন, দেশ থেকে ২৮লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই টাকা ফিরিয়ে আনতে হবে। দেশের রাস্তা , ঘাট, ব্রিজ কালভার্ট সহ উন্নয়ন কাজের জন্য টাকা দরকার। আমি একজন নাগরিক হিসেবে এটা আমার দাবী। আপনারা পড়াশুনা করবেন । জানার কোন বিকল্প নেই। তাতে একজন দক্ষ আইনজীবি হতে পারবেন। কথায় কথায় কোর্ট বর্জন করবেন না। বার ও বেঞ্চ এর মধ্যে সৃসম্পর্ক রাখবেন। আমি বগুড়ার একজন মানুষ হিসেবে যতটা সম্ভব সবকিছু করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের জন্য কাজ করতে পারি। তিনি  মঙ্গরবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা অ্যাডভোকটস বার সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা’র সভাপতিত্বে এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাসনিকুর ইসলাম, গভর্ণমেন্ট প্লিডার (জিপি) শফিকুল ইসলাম টুকু, সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান ও অ্যাডভোকেট একেএম মাহাবুবর রহমান, বার সমিতির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন বিশেষ জজ সহ বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ ও আইনজীবিগণ। অনুষ্ঠানে বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীনকে বার সমিতির পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews