1. admin@bogurapost.com : admin :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্রপতি পদত্যাগসহ ৫ দফা দাবি ঘোষণা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্রপতি পদত্যাগসহ ৫ দফা দাবি ঘোষণা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান সংশোধন, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা, ছাত্রলীগ নিষিদ্ধসহ নতুন পাঁচ দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

একইসঙ্গে অবিলম্বে এসব দাবি মেনে নেওয়া না হলে শিগগিরই রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিকেলে গণজমায়েতের ডাক দেয় বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন। এই গণজমায়েতে আরও অনেকে তাদের বক্তব্যে কাছাকাছি দাবি তুলেন।

আগামী বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধে আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেছেন, যে ছাত্রলীগের হাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর মো. শাহাবুদ্দিনকে আর রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই না। মো. শাহাবুদ্দিন পদত্যাগ না করলে আবারও চূড়ান্ত বিপ্লবের দিকে আগাবে ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্রলীগ মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। তাদের গায়ে আমাদের ছাত্র-জনতার রক্ত লেগে আছে। তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে

সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, মুজিববাদীর নামে একের পর অপকর্ম সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে ছাত্রলীগ। তারাই ছাত্র আন্দোলনে প্রথম আঘাত করেছিল। মো. শাহাবুদ্দিনের স্বপদে বহাল থাকা আশ্চর্যজনক। তাকে অবিলম্বে পদত্যাগ করানো হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews