1. admin@bogurapost.com : admin :
ব্রিটিশ এমপিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ব্রিটিশ এমপিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার

  • আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের আলাপের সময় একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এতদিন একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি ও একজন ভুয়া স্পিকার ছিল। পুরো দেশের মানুষ এখন তাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে, এতদিন তাদের মুখ জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল।’’

প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপে আগামী  নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া নিয়েও কথা বলেন রূপা হক। এ সময় নতুন বাংলাদেশ দেখে তিনি উৎসাহিত হয়েছেন বলে জানান।

অধ্যাপক ইউনূস তাকে বলেন, পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে- তা হলো এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি। তিনি বলেন, জনগণ কতটুকু সংস্কার চায়, তার ওপর নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নির্ভর করছে।

রূপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতকালে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews