নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামীতে সুযোগ পেলে আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে ‘বেকার তৈরির ফ্যাক্টরি’ বানাতে চাই না। আমরা কর্মসংস্থান ও কলকারখানা তৈরি করে তাদের স্বাবলম্বী করতে চাই।
আগামীতে সুযোগ পেলে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে এবং যমুনা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) বগুড়া শহরের আলতাফুন্নেছা মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়ার ক্রীড়া ঐতিহ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমীর বলেন, ‘শহীদ চান্দু স্টেডিয়াম আজ অবহেলার শিকার। আমরা এই মাঠের মর্যাদা ফিরিয়ে দেব। এখানে আবারও আন্তর্জাতিক খেলা হবে। প্রয়োজনে মর্যাদার সাথে জীবন দেব, তবুও বগুড়ার ক্রীড়াঙ্গনকে ধ্বংস হতে দেব না।
ডা. শফিকুর রহমান নারী নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, কোনো লম্পট বা অপরাধীর জায়গা জামায়াতে হবে না এবং নারীরা পূর্ণ নিরাপত্তার সাথে কর্মক্ষেত্রে যাতায়াত করতে পারবেন।
দেশের অর্থনৈতিক সংকট নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই লুণ্ঠিত অর্থ দেশে ফেরত এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।’
তিনি আরও বলেন, ‘চাঁদাবাজির কারণে আজ কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। জামায়াতের ইতিহাসে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই। আমরা একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান বগুড়ার ৫টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তাদের হাতে প্রতীক তুলে দিয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, ‘অতীতের মতো ধোঁকাবাজির প্রতিশ্রুতি আমরা দেব না। সততা ও নিষ্ঠা দিয়ে আমরা আমাদের কথা রাখবো।
বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, জাগপা’র সহসভাপতি রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দবিবুর রহমানর, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী, বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাহিদ ফয়সাল, এনসিপির উত্তরাঞ্চলীয় সহ-মূখ্য সমন্বয়ক সাকিব মাহদী, এলডিপি বগুড়া জেলা সভাপতি এড. মোকলেছুর রহমানর, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা শাখার সভাপতি মাওলানা এহসানুল হক, এবি পার্টির সদস্য সচিব এস এ জাহিদ সরকার, খেলাফত মজলিমের জেলা সভাপতি রাশেদুল হাসান, বিডিপির জেলা সভাপতি মাহফুজুল হক, শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেত, নায়েবে আমির আব্দুলহাকিম সরকার, শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, জেলা পশ্চিম শিবিরের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় নেতা আব্দুল মতিরন, শহর সভাপতি আজগর আলী, শহর জামায়াতের সহকারি সেক্রেটারি রফিকুল আলম, এড. আল-আমিন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু প্রমুখ।
এসময় নেতৃবৃন্দসহ হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply