1. admin@bogurapost.com : admin :
মাদক-অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে নারী সমন্বয়ককে অব্যাহতি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

মাদক-অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে নারী সমন্বয়ককে অব্যাহতি

  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৮৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সংগঠনের মহানগর সংগঠক শাহরিয়ার সিকদারকে বহিষ্কার করেছে দলটি।

শনিবার (১৭ মে) মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই সিদ্ধান্তগুলো জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

একটি আদেশে বলা হয়, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এই ধরনের আচরণ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এই কারণে সংগঠনের ভাবমূর্তি রক্ষার স্বার্থে লিজাকে মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

অপর একটি আদেশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ায় শাহরিয়ার সিকদারকে সংগঠকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এই ঘটনাগুলো সংগঠনের অভ্যন্তরে এবং বিভিন্ন সামাজিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, সংগঠনের ভাবমূর্তি ও মূল্যবোধ রক্ষা করার জন্য ভবিষ্যতে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews