1. admin@bogurapost.com : admin :
মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৬ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

মাদারীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৬

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এতে যাত্রীবাহী বাসের আরো ১০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)। অপর দুইজনে পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় এলে একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং হাসপাতালে এলে আরো তিনজন মারা যান।

এ ঘটনায় যাত্রীবাহী বাসের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, বাস-অটোরিকশার দুর্ঘটনায় ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews