1. admin@bogurapost.com : admin :
মামলা করতে আসা নারীর টাকা কেড়ে নেওয়ার অভিযোগ বগুড়া সদর থানার এসআই জাহিদের বিরুদ্ধে  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

মামলা করতে আসা নারীর টাকা কেড়ে নেওয়ার অভিযোগ বগুড়া সদর থানার এসআই জাহিদের বিরুদ্ধে 

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৫০ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসানের বিরুদ্ধে থানায় মামলা করতে আসা এক নারীর কাছ থেকে তিন হাজার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তিনি মামলা দায়ের করতে গেলে এসআই জাহিদ হাসান তার কাছ থেকে ৩ হাজার টাকা কেড়ে নেন। বিষয়টি জানাজানি হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হস্তক্ষেপ করেন এবং সংশ্লিষ্ট নারী তার টাকা ফেরত পান। পাশাপাশি, তার মামলাটি থানায় রেকর্ডভুক্ত করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মঈনুদ্দিন জানান, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। প্রমাণ মিললে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বগুড়ার স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের একজন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews