1. admin@bogurapost.com : admin :
মার্কিন শুল্কারোপ: বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা - BoguraPost
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে মেয়ের জন্মদিনেই মায়ের মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মার্কিন শুল্কারোপ: বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩০৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের ঘোষণায় বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের পণ্যের ওপরও শুল্কের হার বাড়িয়েছে ৩৭ শতাংশ। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে করণীয় নির্ধারণে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সভায় অংশ নিয়েছেন অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বিডার নির্বাহী চেয়ারম্যান।

শনিবার সন্ধ্যা ৭টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সভাটি শুরু হয়।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে এই সভা করছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, আজকের সভায় ব্যবসাবান্ধব সিদ্ধান্ত হবে।

যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার এ ঘোষণা অনুযায়ী, বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। যেখানে এতদিন বাংলাদেশি পণ্যে গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews