1. admin@bogurapost.com : admin :
মৃদু শৈত্য প্রবাহে হাঁড় কাঁপানো শীত চুয়াডাঙ্গায়, সর্বনিম্ন ৯.৮ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

মৃদু শৈত্য প্রবাহে হাঁড় কাঁপানো শীত চুয়াডাঙ্গায়, সর্বনিম্ন ৯.৮ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মৃদু শৈত্য প্রবাহে হাঁড় কাঁপানো শীত পড়েছে চুয়াডাঙ্গায়। কনকনে ঠান্ডা আর উত্তরের শীতল বাতাসে তীব্র শীত অনুভুত হচ্ছে। শীতের দাপটে কাবু হয়ে পড়ছে মানুষ ও প্রানীকুল।

হাসপাতাল গুলোতে বাড়ছে শীত জনিত রোগী। বিশেষ করে বয়স্ক ও শিশুরা ঠান্ডা সর্দি-কাশি, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৯টায় ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এসময় বাতাসের আদ্রতা ছিল ৮৮%।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ জেলায় ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রার পারদ নীচে নামছে। আজকে মৃদু শৈত্য প্রবাহ চলছে এ অঞ্চলের উপর দিয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেনীর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগার কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান।

অগ্রাহায়নের শেষে শীত জেঁকে বসেছে দেশেরই দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। এতে কষ্টে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষ। দিনমজুর, ভ্যানচালক, ইটভাটা শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ সকালে তীব্র শীতে কাঁপতে কাঁপতে রুটি রুজির খোঁজে বের হচ্ছে।

সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে কুয়াশার চাদর মুড়ি দিচ্ছে প্রকৃতি। গভীর রাত থেকে সুর্যোদয় পর্যন্ত কুয়াশার আড়ালে ঢাকা থাকছে চারিদিক। এ সময় সড়কে হেড লাইট জ্বেলে চলাচল করছে গাড়ীগুলো। আবহাওয়া পর্যবেক্ষনাগার বলছে, চলতি ডিসেম্বর মাসজুড়ে এ ধরনের তাপমাত্রা বিরাজ করবে এ অঞ্চলে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews