নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন দুই পুলিশ সদস্যসহ ৬ জন।
শনিবার বিকেলে হাতিয়ার হরণী ইউনিয়নের করিম বাজার ঘাটের সন্নিকটে ডুবার চর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা জানান, দুপুর ২টার দিকে হাতিয়ার ভাসানচর থেকে ৩ পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে ট্রলারটি করিমবাজার থেকে আধা কিলোমিটার দূরত্বে ডুবারচর নামক স্থানে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে ডুবে যায়। তাৎক্ষণিক বিষয়টি নৌবাহিনী ও কোস্ট গার্ডকে জানানো হয়।
সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৩ যাত্রীকে পাশের ট্রলারগুলো উদ্ধার করেছে। তাদের মধ্যে একজনের মরদেহ পাওয়া গেছে।
নৌবাহিনী, কোস্ট গার্ড ও নৌপুলিশ উদ্ধার কাজ পরিচালনা করছে।
Leave a Reply