1. admin@bogurapost.com : admin :
মেয়াদোত্তীর্ন বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের নানা অনিয়ম, দুর্নীর্তির অভিযোগ  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

মেয়াদোত্তীর্ন বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের নানা অনিয়ম, দুর্নীর্তির অভিযোগ 

  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৮৭ বার
নিজস্ব প্রতিবেদক
মেয়াদোত্তীর্ণ বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের অনিয়ম দুর্নীতি গঠনতন্ত্র লঙ্ঘন বিধি বিহর্ভূত ভাবে গঠনতন্ত্র সংশোধন, ভূয়া শ্রমিক অন্তভূক্তি, ৬০০ শ্রমিকের মৃত্যুদাবীর পাওনা পরিশোধ না করা ৯টি গড়ীর আয় বুঝিয়ে না দেওয়া সহ গঠনতন্ত্র লঙ্ঘন করে প্রকৃত সদস্যদের বহিষ্কারের ঘোষনার অভিযোগ।  এসব অভিযোগ তুলে রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের কতিপয় সদস্য।
সংবাদ সম্মেলনে সভাপতি প্রার্থী  মোঃ জাহিদুল ইসলাম সদস্য নং ৬৯৮/১৬ এবং সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম খোকন স্বাক্ষরিত এক লিখিত বক্তব্যে বলেন,  মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটির অনিয়ম, দুর্নীর্তি গঠনতন্ত্র লঙ্ঘন, অনিয়মের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন, ভূয়া শ্রমিক অর্ন্তভূক্তি, মৃত্যুদাবীর ৬০০ শ্রমিকের পাওনা পরিশোধ না করা। শ্রম আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ১৮ এপ্রিল ২০২৫ সাধারণ সভার নামে প্রতিদ্বন্দী প্রার্থী- সভাপতি প্রার্থী জাহিদুল ও সাধারন সম্পাদক প্রার্থী শহিদুল ইসলাম খোকন বহিষ্কারের নাটক মঞ্চস্থ করে, আমাদেরকে নির্বাচনের বাহিরে রেখে ডামী প্রার্থী সাজিয়ে নির্বাচনের নাটক মঞ্চস্থ করার গভীর স্বড়যন্ত্রে মেতে উঠেছে। শ্রম দপ্তরের কতিপয় কর্মকর্তার যোগসাজসে অনৈতিকতার আশ্রয়ে তারা অবৈধ মিশন বাস্তবায়নের আপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
 তিনি আরও বলেন, সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের বহুবিধি কারনে বিগত ১৩ নভেম্বর ২৪ ইং তারিখে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এর ১০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে পরিচালক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রমদপ্তর রাজশাহী বরাবরে অভিযোগ দাখিল করি। যাহার প্রেক্ষিতে শ্রমদপ্তর হতে অভিযুক্তদের কারন দর্শানের নোটিশ প্রদান করা হয়। আবারো কারন দশানোর নোটিশ প্রদান করা হয়। (০৬ জানুয়ারী ২০২৫ এর প্রেক্ষিতে জবাব প্রদান করলেও তাতে সন্তষ্ট না হয়ে পরিচালক মহোদয় আবারো ৩ কর্ম দিবসের মধ্যে জবাব দাখিলের জন্য শো-কজ নোটিশ প্রদান করেন (২৭ ফেব্রুয়ারী ২৫)।
 তারা জবাব প্রদানে ব্যর্থ হয় পরিচালক মহোদয়কে অভিযুক্ত করে, শ্রম আদালত রাজশাহী তে অভিযোগ দাখিল করে। চলতি ১৭ এপ্রিলে ধার্য তারিখে আমরা পক্ষ ভুক্ত হই এবং ২৪ এপ্রিলে তারিখে শুনানীর দিন ধার্য আছে। মামলা চলমান থাকা অবস্থায় তারা কার ইশারায় বা সহযোগীতায় মামলা চলমান থাকা অবস্থায় তাহারা ১৮ এপ্রিলে সাধারণ সভার নাটক মঞ্চ করে, তাহা আমাদের বোধ গম্য নয়।
 দীর্ঘ ১৫ বছর যাবৎ বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন ফাসিষ্টদের দোষরদের দ্বারা কুক্ষিগত হয়ে আছে। আমরা এই সু দীর্ঘ সময় ধরে অনিয়মের বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে বহুবার বহিষ্কার হয়েছি। সর্বশেষ ১৮ এপ্রিল ২০২৫ এ যে বহিষ্কার হলাম শতাব্দী ধরে শ্রমিকদের ন্যায় সংগত দাবী আদায় লড়াকু শ্রমিক হাড় মানেনী। মে দিবসের চেতানয় উজ্জিবিত হয়ে, শ্রমিক সাজা মালিকদের ফ্যাসিষ্টদের মুখোস উন্মোচ করেই বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নকে মুক্ত করে শ্রমিকদের সংগঠন শ্রমিকদের নিকট ফিরিয়ে দিতে আমরন সংগ্রাম চালিয়ে যাব।  নির্যাতিত বঞ্চিত, নিপিড়িত রক্তজল করে মালিক স্বার্থ রক্ষা কারী শ্রমিক ভাইদের প্রাণের সংগঠন, ফ্যাসিষ্ট বা দুর্বিত্ত মুক্তির দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, কাজল হোসেন, আব্দুল কাদের, আব্দুল হান্নান, জেসম, আব্দুল গফুর, ইসরাইল, মীর মিঠু, আনোয়ার হোসেন, মজনু প্রমুখ।
Show quoted text

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews