1. admin@bogurapost.com : admin :
মেয়ের গায়ে হলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

মেয়ের গায়ে হলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

 

সন্তানদের মুখে দুধ তুলে দিতে প্রতিদিনের মতোই সকালে গোয়ালঘরে ঢুকেছিলেন তিনি। ঘরভর্তি ছিল বিয়ের প্রস্তুতির ব্যস্ততা, মেয়ের গায়ে হলুদের রঙিন স্বপ্ন। কিন্তু সেই ঘরেই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন সন্তানের জননী।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, মঙ্গলবার ছিল দীপিকা-দেবাশীষ দম্পতির মেজ মেয়ে অর্পিতা সানার (১৮) বিয়ের আগের দিন। ঘরে চলছিল উৎসবের আমেজ, চলম ছিল গায়ে হলুদের প্রস্তুতি। প্রতিদিনের মতো ভোরে সন্তানদের জন্য দুধ সংগ্রহ করতে গোয়ালঘরে ঢোকেন দীপিকা। কিন্তু সেখানে থাকা বৈদ্যুতিক তারের লিকেজ থেকে অসাবধানতাবশত স্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই নিভে যায় তার জীবনপ্রদীপ।

দীপিকা ও কৃষক দেবাশীষ সানার সংসারে রয়েছে তিন সন্তান- অভীক (১৯), অর্পিতা (১৮) ও অর্ণব (৯)। মেজ মেয়ের বিয়ে ঠিক হওয়ায় গত কয়েকদিন ধরে দীপিকা নিজেই ঘরদোর গুছিয়েছিলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে বিয়ের সানাই বাজার আগেইবাড়িতে এখন চলছে শেষকৃত্যের প্রস্তুতি।

খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দীপিকার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ময়নাতদন্ত শেষে লাশ ফেরেনি। মরদেহ ফিরলে পরিবার সৎকার কার্যক্রম সম্পন্ন করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews