1. admin@bogurapost.com : admin :
যশোর-৩ সাবেক এমপি কাজী নাবিলের বিরুদ্ধে দুর্নীতির মামলা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যশোর-৩ সাবেক এমপি কাজী নাবিলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩২৬ বার

বগুড়াপোস্ট ডেস্ক

প্রায় সাড়ে ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৮ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটি অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য থাকাকালে কাজী নাবিল ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাতআয় বহির্ভূত ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া তার নামে ও যৌথ নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাবে ১০৯ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা মানিলন্ডারিংয়ের অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews