1. admin@bogurapost.com : admin :
যুবলীগ নেতাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যুবলীগ নেতাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা

  • আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৭ বার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুরে সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

শনিবার বিকালে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রাজু সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি। আর অভিযুক্ত মামুন শিকদার ভাওয়ালগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের ওয়ার্ড সাধারণ সম্পাদক মামুন শিকদারকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবিনের স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, যুবদল শাখার ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদককে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টকে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল শাখায় লিখিত জবাব দিতে হবে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য যথাযথ জবাব প্রদান না করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ বলেন, ‘মামুন শিকদার সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ করেছেন বলে অভিযোগ উঠেছে। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব যথাযথ না হলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জয়দেবপুর থানার এসআই বাহার আলম বলেন, ‘আওয়ামী লীগ নেতা রাজু আহমেদকে আটকের পর থানায় নিয়ে আসার সময় কিছু লোক গাড়ি থেকে জোরপূর্বক তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিমকে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews