1. admin@bogurapost.com : admin :
যুব বিশ্বকাপ আর্চারি খেলতে কানাডায় যাচ্ছেন বগুড়ার সাংবাদিক পুত্র ফুয়াদ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

যুব বিশ্বকাপ আর্চারি খেলতে কানাডায় যাচ্ছেন বগুড়ার সাংবাদিক পুত্র ফুয়াদ

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৬০ বার

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৭ থেকে ২৭ আগস্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ আর্চারিতে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের উদীয়মান তীরন্দাজ বগুড়ার ইমতিয়াজ আমীন ফাতেমী ফুয়াদ। লাল-সবুজ জার্সিধারী ফুয়াদ বগুড়ার দৈনিক সকালের খবর পত্রিকার বার্তা সম্পাদক আমিনুর রহমান কোয়েলের ছোট ছেলে। বর্তমানে তিনি বিকেএসপির ৮ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে পড়াশোনা করছেন।

প্রতিভাবান এই আর্চারি খেলোয়াড় ২০২৫ সালের ৭ম জাতীয় জুনিয়র আর্চারি চ্যাম্পিয়নশিপে এককে ব্রোঞ্জ, ২০২৪ সালে নাটোরে অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে এককে সিলভার, ২০২৩ সালের ৫ম জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে দলগত ব্রোঞ্জ এবং ২০২৪ সালের ওপেন র‌্যাংকিংয়ে এককে স্বর্ণপদক জয় করেছেন।

ফুয়াদের বাবা আমিনুর রহমান কয়েল জানান, ফুয়াদ ছোটবেলা থেকেই তার এসব খেলার প্রতি ঝোঁক ছিল। সেইজন্য তাকে বিকেএসপিতে ভর্তি করেছিলাম। ধীরে ধীরে ফুয়াদ ভালো খেলোয়াড় হয়ে উঠেছে। এর আগেও ফুয়াদ দুটি ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে। ফুয়াদ এবার দেশের গন্ডি পেরিয়ে বিদেশে খেলতে যাচ্ছে। এ খবরে খুবই ভালো লাগছে। এই বিষয়টির জন্য আমাদের পরিবার, পরিজন ও আত্মীয়-স্বজনরা সবাই আনন্দিত। সবাই ফুয়াদের জন্য দোয়া করবেন, সে যেন দেশের গৌরব বয়ে আনতে পারে।

উইনিপেগে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপের ১৯তম আসরে বাংলাদেশের হয়ে অংশ নেবেন আরও অলিম্পিয়ান সাগর ইসলাম, এশিয়ান কাপ স্টেজ-২ স্বর্ণজয়ী আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া, সীমা আক্তার শিমু, কুলছুম আক্তার মনি, হিমেল ছারোয়ার, নাহিদ হাসান ও সোনালী রায়।

বাংলাদেশ দলকে প্রস্তুত করেছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক ও বিকেএসপির হেড কোচ নুরে আলম। গত দুই মাস ধরে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে খেলোয়াড়রা আসরের জন্য নিজেদের ঝালিয়ে নিয়েছেন। বাংলাদেশ আর্চারি ফেডারেশন সূত্রে জানা গেছে, এবার অনূর্ধ্ব-২১ বিভাগে ৫ জন এবং অনূর্ধ্ব-১৮ বিভাগে ৪ জন আর্চার বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews