1. admin@bogurapost.com : admin :
রংপুরে ধুমধামে একমঞ্চে ১২টি যৌতুকবিহীন বিয়ে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রংপুরে ধুমধামে একমঞ্চে ১২টি যৌতুকবিহীন বিয়ে

  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৩ বার

রংপুর প্রতিনিধি

 

রংপুরে ধুমধামে একমঞ্চে ১২টি যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। ‘যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মোহরানা আদায় করি’ স্লোগানে এ বিয়ে ঘিরে ব্যাপক আয়োজন করে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রুপকথা থিমপার্কে এ বিয়ে আয়োজন করা হয়।

বর ও কনেদের সাজিয়ে ঘোড়ার গাড়িতে করে কমিউনিটি সেন্টারে আনা হয়। সেখানে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন। এরপর বর ও কনের পরিবারের উপস্থিতিতে বিয়ে পড়ান বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন। বিয়ে পড়ানোর শেষ বর, কনে, তাদের পরিবারের সদস্যসহ প্রায় এক হাজার মানুষকে আপ্যায়ন করা হয়। সেই সঙ্গে নতুন সংসারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়। মোহরানা পরিশোধ করে যৌতুকবিহীন বিয়ে করায় ১২ জোড়া দম্পতিকে কক্সবাজারে মধুচন্দ্রিমার ব্যবস্থা করেছে সংস্থাটি।

এই মঞ্চে বিয়ে হয় নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার রাকিবুজ্জামানের সঙ্গে ডিমলার দক্ষিণ তিতপাড়ার তাসনিমা জান্নাত তাসমি, মিঠাপুকুর রসুলপুর গ্রামের ফুয়াদ মিয়ার সঙ্গে মিঠাপুকুর শুকুরেরহাট গেনারপাড় এলাকার হাওয়া বিবি, গাইবান্ধা সুন্দরগঞ্জ ধুবনী কঞ্চিবাড়ির আল মামুন মিয়ার সঙ্গে সুন্দগঞ্জ বেলকার জুলি আক্তার, নওগাঁ কয়াভবানীপুর এলাকায় মনিরুল ইসলামের সঙ্গে একই এলাকার তানিয়া ইয়াসমিন বর্না, কুড়িগ্রামে নাগেশ্বরী রতনপুরের রুহুল প্রামাণিকের সঙ্গে আঙ্গুরিয়া এলাকার কেয়া জান্নাতি একা, দিনাজপুর পার্বতীপুর দোলাপাড়ার শামিম আখতারের সঙ্গে পার্বতীপুর দুর্গাপুরের জহুরুন নেছা টুম্পা, দিনাজপুর নবাবগঞ্জের ভেলপুকুরিয়া গ্রামের রাইদ সরকারের সঙ্গে ফুলবাড়ি স্বজনপুকুর এলাকার মোবাশ্বিরা, ঢাকা মোহাম্মদপুরের জাহিদুল ইসলামের সঙ্গে রাজশাহী মঙ্গলবাড়ি এলাকার সার্জিনা আক্তার, মিঠাপুকুর রসুলপুর গ্রামের ফাহিম মিয়ার সঙ্গে মিঠাপুকুর জীবনপুরের নুসরাত জাহান আন্নিমনি, সিরাজগঞ্জ বহুলা এলাকার সাব্বির হাসান রাব্বীর সঙ্গে সিরাজগঞ্জ জানপুর এলাকার নাসরিন জাহান নিতু, পাগলাপীর কিশামত হরকলি তানজীর ইসলামের সঙ্গে গঙ্গাচড়া বেতগাড়ি এলাকার মনিরা খাতুন সুইটি এবং দিনাজপুর বীরগঞ্জের সাতোর এলাকার শাহরিয়ার ইসলাম লিখনের সঙ্গে কক্সবাজার ওয়াহেদের পাড়া গ্রামের শারমিন সুলতানার বিয়ে অনুষ্ঠিত হয়।

বর তানজীর ইসলাম বলেন, যৌতুকবিহীন ও মোহরানা আদায় করে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে করতে পেরে আমি অনেক আনন্দিত। আয়োজকরা আমাদের যথেষ্ট সম্মান করেছেন এবং ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বিয়ের ব্যবস্থা করেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।

আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ১২ জোড়া বিয়ে অনুষ্ঠিত হলো। এ বিয়েতে আমরা যাবতীয় খরচ বহন করেছি। আমাদের চাওয়া সমাজ থেকে যেন যৌতুক প্রথা উঠে যায়। সেই সঙ্গে যাদের ওপর বিয়ে ফরজ হয়েছে, তাদের ইসলামী শরিয়াহ মোতাবেক যেন বিয়ে হয়। আগামীতে প্রতিটি বিভাগে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews