বগুড়াপোস্ট ডেস্ক
রাজধানীর মিরপুরে বিহারী ক্যাম্পে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের এমসিসি ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
Leave a Reply