বগুড়াপোস্ট ডেস্ক
রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলন ২৪ আগস্ট শুরু হবে। ২৫ আগস্ট কক্সবাজারে যাবেন প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেসসচিব বলেন, আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুকে গুরুত্বসহকারে দেখছে এবং এই বিষয়ে আমরা নানা পক্ষের সঙ্গে কাজ করছি। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠার জন্য আমরা তিনটি আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা নিয়েছি। প্রথমটি ২৪ আগস্ট কক্সবাজারে, দ্বিতীয়টি ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে এবং তৃতীয়টি কাতারের দোহাতে অনুষ্ঠিত হবে। আশা করছি- জাতিসংঘ সম্মেলনে ১৭০টি দেশ অংশ নেবে।
তিনি আরো বলেন, রোহিঙ্গারা যে মানবিক সংকটের মুখোমুখি হয়েছে, তাদের বিষয় আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা কঠিন। তাই কক্সবাজারের সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা উপস্থিত থাকবেন। রোহিঙ্গা জনগোষ্ঠীও সরাসরি অংশ নিতে পারবে এবং তাদের কথা বলতে পারবে।
সম্মেলন ২৬ আগস্ট শেষ হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply