1. admin@bogurapost.com : admin :
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

  • আপডেট সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩৯৬ বার

বগুড়াপোস্ট ডেস্ক

যুক্তরাজ্য সফরের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুন লন্ডনে তাদের মধ্যে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে কূটনৈতিক ও দলীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ড. ইউনূসের সঙ্গে একই হোটেলে সাক্ষাৎ করবেন, স্থানীয় সময় অনুযায়ী সকালেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, চারদিনের সরকারি সফরে সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সফরের অংশ হিসেবে তারেক রহমানের সঙ্গে তার এ বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছিল।

বিএনপির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারেক রহমানের এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও এতে নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে। সুত্র: আমার দেশ।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews