1. admin@bogurapost.com : admin :
শহীদ পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসকের অনুদানের চেক প্রদান - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

শহীদ পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসকের অনুদানের চেক প্রদান

  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার

নিজস্ব প্রতিবেদক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকাল  সাড়ে ৪ টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষ করতোয়ায় এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা পরিষদের আয়োজনে, উক্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, ১৫ জন শহীদের পরিবারের সদস্যদের হাতে ২ লক্ষ টাকা করে, মোট ৩০ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদরা জীবন দিয়ে আমাদের অধিকার অদায় করে গেছেন, আপনারা শহীদ পরিবারের সদস্যরা যেকোনো ধরনের সমস্যা দেখা দিলে আমাদেরকে অবহিত করবেন, সরকার ও প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ বগুড়ার প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা নবিশ, গোপনীয় শাখা) ফয়সাল আহমাদ সহ শহীদ পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews