1. admin@bogurapost.com : admin :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বগুড়া জেলা যুবদলের খাবার বিতরণ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বগুড়া জেলা যুবদলের খাবার বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৯৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে বগুড়া জেলা যুবদল।
শনিবার দুপুরে মহানগরের নারুলী এলাকায় বগুড়া জেলা যুবদলের উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা শতাধিক অসহায়, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন।
এ সময় প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মানবিক কর্মসূচির অংশ হিসেবে এই খাবার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার আদর্শের অন্যতম শিক্ষা। ভবিষ্যতেও বগুড়া জেলা যুবদল বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, ফেরদৌস আজম সুমন, এ্যাড. এনামুল হক পান্না,যুগ্ম-সম্পাদকমন্ডলী শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, সহ-সম্পাদক শফিউল আলম শাফিন ও আনিসুল হক, জাকির হোসেন রাকিব, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন স্বপন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহ-প্রচার সম্পাদক এস এম রিপন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ,সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে মাহমুদুল হাসান জিতু, সোহাগ মাহমুদ, মাহাতাব, গোলাম মোস্তফা, রোকন সরকার, আল-রাজীব, সোবাহান আলী, সদস্যদের মধ্যে কামরুল হাসান ঝিনুক, ফিরোজ আলম বাবলা, ইব্রাহিম হোসেন সাজু, মহিন মিজান, উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন শহর যুবদলের, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র। এছাড়াও সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews