1. admin@bogurapost.com : admin :
শাজাহানপুরে আল-আমিন হত্যা মামলার আসামির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

শাজাহানপুরে আল-আমিন হত্যা মামলার আসামির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৪৬ বার
নিজস্ব প্রতিবেদক

মামলা তুলে না নেওয়ায় এবং চাঁদা না দেওয়ায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলোচিত আল-আমিন হত্যাকাণ্ডের মূল আসামির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও একটি এসএসবিএল একনলা বন্দুক উদ্ধার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত ১৫টি কারতুজের খোসাও উদ্ধার করা হয়।

সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার খরনার ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে এ অভিযান পুলিশ চালিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাদাইকান্দি গ্রামে অভিযানে যায়। অভিযানে মূল অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এদিকে, এখনো মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, ‘আল আমিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

উল্লেখ, গত ২৮ জুলাই রাতে শাজাহানপুর উপজেলায় ভাদাইকান্দি গ্রামের আল-আমিনকে পরিকল্পিতভাবে এলোপাথাড়িভাবে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। আহত অবস্থায় উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হলে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩ আগস্ট রোববার ভোরে আল আমিন মারা যায়।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews