1. admin@bogurapost.com : admin :
শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে কমিশন গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। 

রোববার ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন উপদেষ্টা। তথ্য কমিশন এই আলোচনা সভার আয়োজন করে।

তথ্য অধিকার আইন সংশোধনে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আইনের কতিপয় ধারা সংশোধনের প্রক্রিয়া চলছে। তথ্য অধিকার আইন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনের মতামতও নেয়া হচ্ছে।

মাহফুজ আলম বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থাসমূহ কাজ করছে। তিনি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্যের ওপর আলোকপাত করে তিনি বলেন, পরিবেশগত তথ্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে সঠিক সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করে। সচিব তথ্য প্রাপ্তিতে প্রযুক্তিগত বৈষম্য হ্রাসকরণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এক বছরে তথ্য কমিশন গঠন না হওয়ায় তথ্য প্রাপ্তি-সংক্রান্ত অনেক আপিল নিষ্পত্তি করা যাচ্ছে না। এতে জনগণের তথ্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে। তিনি স্বল্প সময়ের মধ্যে তথ্য কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তথ্য অধিকার আইন সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল ও ব্যবসাপ্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের আওতাভুক্ত হওয়া প্রয়োজন।

তথ্য কমিশনের সচিব নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews