1. admin@bogurapost.com : admin :
শিশু হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্তে কমিটি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

শিশু হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্তে কমিটি

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৫৪ বার

বগুড়াপোস্ট
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ভবনে আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে হাসপাতালের বি ব্লকের পাঁচ তলায় শিশুদের আইসিইউতে আগুন লাগে। আইসিইউতে থাকা শিশুদের সরিয়ে নেওয়া হয়েছে। দুপুর ২টা ৩৯ মিনিটে আগুন নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

হাসপাতালে চিকিৎসকরা জানান, কার্ডিয়াক আইসিইউতে আগুন লাগার সময় সাতজন শিশু সেখানে চিকিৎসাধীন ছিলেন। সাতজনকে দ্রুত নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে অন্য হাসপাতালের আইসিইউতে তাদের রাখা হয়েছে। এখন তারা সুস্থ আছে।
ফায়ার সার্ভিস জানায়, এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অক্সিজেনের সরবরাহ থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি কোনো রোগীর ক্ষতি হয়নি। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews