1. admin@bogurapost.com : admin :
শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৫৬ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় তাঁকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলামের স্বাক্ষরিত তলবি নোটিশটি শেখ হাসিনার ধানমন্ডি ও গোপালগঞ্জের ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

একই অভিযোগে ওই দিন তলব করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হোসেনকেও।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে হাজির না হলে অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন।

২০২৫ সালের ২৭ জানুয়ারি বিমানবন্দর প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক।

মামলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান ও মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মুহিবুল হককেও আসামি করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর তিনি ভারতে চলে যান। তাঁর বেশির ভাগ ঘনিষ্ঠ নেতা এখন আত্মগোপনে থাকলেও কয়েজ জন গ্রেপ্তার হয়েছেন।

এদিকে, আন্দোলন দমনে আওয়ামী সরকারের আগের ভূমিকা ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এরই মধ্যে তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর ভারত সরকারকে এক কূটনৈতিক বার্তায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। যদিও এখন পর্যন্ত ভারত এর কোনো জবাব দেয়নি।

৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা বলেন।

এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে-বাংলাদেশে ফেরত এলে অথবা অনুপস্থিতিতেই।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews