গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ২৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ক্যামিও ইউ এস নীটওয়ার লি. কারখানার শ্রমিকরা বিভিন্ন কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করলে ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১ টার দিকে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা তুসুকা ডেনিম ফ্যাক্টরির গেট ধাক্কাধাক্কি করে। এতে মালিকপক্ষ ছুটি না দেয়ায় শ্রমিকেরা ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে ৫ টি সিসি ক্যামেরা, ২ টি মনিটর, ৫০টি জানালার গ্লাস, ২টি প্রাইভেট কার, ২টি মোটর সাইকেলের হেডলাইটের গ্লাস ভাঙচুর করে। এরপর মালিকপক্ষ কারখানাগুলো ছুটি দিতে বাধ্য হয়। দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা বিসিক শিল্পনগরী এলাকার ভেতরে কারখানাগুলোর গেট ধাক্কাধাক্কি করলে মালিকপক্ষ ছুটি দেয়।
আন্দোলনকে কেন্দ্র করে ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো- ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্লোরেন্স ফেব্রিক্স লিমিটেড, এস এম সোর্সিং লিমিটেড, স্ট্যান্ডার্ড স্ট্রীচেস ওভেন লিমিটেড (স্ট্যান্ডার্ড গ্রুপ), নীটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হর্নবিল অ্যাপারেলস লিমিটেড, কাশেম ল্যাম্পস লিমিটেড, কাশেম মেটাল লিমিটেড, তুাসুকা ডেনিম লিমিটেড, পিবিএল নীট লিমিটেড, বনিকা ফ্যাশন লিমিটেড, রেজাউল অ্যাপারেলস লিমিটেড, ফ্যাশন সামিট লিমিটেড, ফ্যাশন পয়েন্ট লিমিটেড, একতা নীট লিমিটেড, মাশাল্লাহ নীটওয়্যার, তমিজউদ্দীন টেক্সটাইল লিমিটেড, লাইফ টেক্সটাইল লিমিটেড, কানিজ ফ্যাশন লিমিটেড, সোয়ান সোয়েটার লিমিটেড, স্বাধিন গার্মেন্টস লিমিটেড, তুসুকা ট্রাউজার লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড, তুসুকা জিন্স লিমিটেড, এম এম নীটওয়্যার লিমিটেড, মামুন নীটওয়্যার লিমিটেড, মুকুল নীটওয়্যার লিমিটেড, কেএম নুবলী গার্মেন্টস লিমিটেড, পিএন নীট কম্পোজিট লিমিটেড, ডং আও লিমিটেড ও ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড।
পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০২ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল ইসলাম, কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (নি.) মোর্শেদ জামান আন্দোলনরত শ্রমিকদের বোঝালে শ্রমিকরা সোয়া ৩টার দিকে চলে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply