1. admin@bogurapost.com : admin :
সতর্ক করে রেলওয়ের জরুরি বিজ্ঞপ্তি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সতর্ক করে রেলওয়ের জরুরি বিজ্ঞপ্তি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিসের মোবাইল নম্বর ক্লোন বা হ্যাক করে অনেকের কাছ থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পেজে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিসের মোবাইল নম্বর ক্লোন বা হ্যাক করে বিভিন্ন জনের কাছে টাকা দাবি করা হচ্ছে। মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে মহোদয়ের আত্মীয় পরিচয় ও রেফারেন্স ব্যবহার করে টেন্ডার পাইয়ে দেওয়া, বদলির ভীতি প্রদর্শন, চাকরির প্রলোভন বা বিভিন্ন প্রকারের তদবির করে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

এতে আরো বলা হয়, এছাড়া ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন কর্মকর্তা বা ঠিকাদার কর্তৃক একে অন্যের বিরুদ্ধে কর্মকর্তাদের নাম জড়িয়ে বিভিন্ন অভিযোগ, কুৎসা রটনা এবং সংবাদ মাধ্যমে বানোয়াট সংবাদ পরিবেশন করছেন। এতে রেলওয়ের ভাবমুর্তি ক্ষুন্ন ও কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে।

বিজ্ঞপ্তির শেষের দিকে বলা হয়, সংশ্লিষ্ট সব কর্মকর্তা/কর্মচারী/ঠিকাদার/ ব্যক্তি বিশেষকে এ ধরনের প্রতারনামূলক কাজ হতে বিরত থাকার জন্য এবং সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় এ দায় দায়িত্ব রেল কর্তৃপক্ষ বহন করবে না।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews