1. admin@bogurapost.com : admin :
সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার : আসিফ নজরুল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার : আসিফ নজরুল

  • আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করা হবে।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিকার ফোরামের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে আবার তথ্য অধিকার বিনাশও করা হয়েছিল। অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছিল। এগুলো যেন আর ফিরে না আসে, সেই ব্যবস্থা করা হবে। সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ এক জঘন্য শাসনের উদাহরণে পরিণত হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা দুই সপ্তাহে কমপক্ষে এক হাজার মানুষকে হত্যা করেছেন। এই সময় যেন আবার ফিরে না আসে। আসিফ নজরুল বলেন, আমরা সংস্কারের জন্য কমিশনের সুপারিশের জন্য বসে থাকব না। যেটা ইমিডিয়েটলি ডুয়েবল তা এখনই করে ফেলব।

তথ্য গোপন করা নিপীড়ণের বড় হাতিয়ার এমন মন্তব্য করে আিইন উপদেষ্টা বলেন, শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ করা সম্ভব নয়। সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে গণতন্ত্র, ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতার কথা। অধিকার নিয়ে সচেতনতার অভাব রয়েছে। তথ্য অধিকার নিয়ে আমাদের আন্দোলন ঝিমিয়ে গেছে। আইন তৈরি হয়েছে যথাযথ প্রয়োগ করা যায়নি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews