1. admin@bogurapost.com : admin :
সাউন্ড গ্রেনেড-জলকামানে পণ্ড আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সাউন্ড গ্রেনেড-জলকামানে পণ্ড আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি

  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪০ বার

বগুড়াপোস্ট ডেস্ক

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৮ মিনিটে আন্দোলনকারীদের ওপর পুলিশকে অ্যাকশনে যেতে দেখা যায়। এসময় পুলিশকে আন্দোলনকারীদের লক্ষ করে জলকামান থেকে পানি ছুড়তে দেখা যায়। পরে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এর আগে বিকেল ৫টায় দেখা যায়, শতাধিক সদস্যসহ দুটি জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ। বিপরীতে পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান করছেন।

ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।

এসময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না। ঘটনাস্থলে ডিএমপির রমনা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার বিকেল ৩টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করছে। ফলে ওই পথে যানবাহনের চাপ বেড়েছে। আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews