সিলেট প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এতে মোট ১৩৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রতিবেদনে কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং ১০টি সুপারিশও তুলে ধরা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রতিবেদনটি জমা দেন তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রতিবেদনটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে প্রায় ৮০ শতাংশ পাথর লুট হয়ে গেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশ-বিদেশে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে গত ১২ আগস্ট জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
কমিটির আহ্বায়ক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। সদস্য ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার (সম্প্রতি বদলি হয়েছেন) এবং পরিবেশ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম।
তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের সঙ্গে আলোচনা এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে। প্রতিবেদনে কারা কারা এ লুটপাটে জড়িত, কীভাবে ঘটনাটি ঘটেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে করণীয় বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply