1. admin@bogurapost.com : admin :
সাভারে নারী কনস্টেবলের ওপর হামলা  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সাভারে নারী কনস্টেবলের ওপর হামলা 

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২২৮ বার

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত ইতি খানম কালিয়াকৈর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত।

রোববার (৯ মার্চ) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় এ ঘটনা ঘটে। তিনি সাভার থানার ভেতরে কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন।

থানা সূত্রে জানা যায়, দুপুরে কনস্টেবল ইতি খানম রিকশায় করে এনাম মেডিকেলের সামনে যাচ্ছিলেন। এ সময় লোহার রড হাতে এক দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি মারধর করে। তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইতিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ওই নারী কনস্টেবল কালিয়াকৈর থানায় কর্মরত রয়েছে। সাভারের থানা রোডে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা তা তদন্ত করছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews