বগুড়াপোস্ট ডেস্ক
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভওয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ার-এ মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
Leave a Reply