1. admin@bogurapost.com : admin :
সেনাবাহিনীর সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সেনাবাহিনীর সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির লক্ষ্যে শুরু হলো ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’।

রোববার (২০ জুলাই) ঢাকায় সেনাবাহিনী সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস মহান মুক্তিযুদ্ধের শহিদ ও যুদ্ধাহতদের স্মরণ করেন। একইসঙ্গে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহিদ সেনা সদস্যদের এবং ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে শহিদ হওয়া ছাত্র-জনতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনীর পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্ব, সততা ও আনুগত্যের ভিত্তিতে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির জন্য নির্বাচন করা প্রয়োজন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যারা বিভিন্ন পর্যায়ে যোগ্য নেতৃত্ব দিয়েছেন, তারাই উচ্চতর দায়িত্বের উপযুক্ত দাবিদার।’

ড. ইউনূস বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেনাবাহিনীর এই অবদান দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত।’

এর আগে, অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অব জেনারেল স্টাফসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা ফটোসেশনে অংশ নেন এবং সেনাবাহিনী সদর দফতরের পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews