1. admin@bogurapost.com : admin :
সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান

  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৫৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি জুলাই আন্দোলনে আহতদের মনোবল না হারানোর আহ্বান জানান।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে এ আহ্বান জানান সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান- ছবি: বাংলাদেশ সেনাবাহিনী

অভ্যুত্থানে শহিদ এবং আহতদের জাতির কৃতি সন্তান অবহিত করে কাউকে মনোবল না হারানোর আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী চেষ্টা করে যাবে।

সেনাপ্রধান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪ হাজার ২০০ জন জুলাই আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৮৯ জন আহতকে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। এ সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে।

তিনি বলেন, আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, সেনাবাহিনী আহতদের পাশে থাকবে। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে থাকা শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। ইফতার শেষে জুলাই যোদ্ধাদের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews