1. admin@bogurapost.com : admin :
সেবা না পেলে জনগণ কর দিতে উৎসাহী হয় না: অর্থ উপদেষ্টা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সেবা না পেলে জনগণ কর দিতে উৎসাহী হয় না: অর্থ উপদেষ্টা

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ বার

বগুড়াপোস্ট ডেস্ক

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে নাগরিকরা বেশি ট্যাক্স দিলে সেবা পান, অথচ বাংলাদেশে ট্যাক্স দিলেও তেমন সেবা মেলে না। এতে জনগণের অসন্তোষ স্বাভাবিক। সেবা না পেলে জনগণ কর দিতে উৎসাহী হয় না।
সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ আয়োজনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের রাজস্ব আয় কম, অথচ চাহিদা অনেক। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে অর্থায়নে ঘাটতি দেখা দিচ্ছে। কর কমাতে কমাতে এমন অবস্থা হয়েছে, সরকার হয়তো ভবিষ্যতে বেতনও ঠিকমতো দিতে পারবে না।

তিনি জানান, দেশের আর্থিক খাত অতিমাত্রায় ব্যাংক নির্ভর, যেখানে সরকারি-বেসরকারি উভয় খাতই ঋণের ওপর নির্ভরশীল। এ পরিস্থিতি থেকে উত্তরণে বন্ড, সুকুক ও পুঁজিবাজারের বিকল্প ব্যবহারের ওপর গুরুত্ব দেন উপদেষ্টা।

সুকুক বন্ড প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে ২৪ হাজার কোটি টাকার বেশি সুকুক থাকলেও তা মূলত সরকারি প্রকল্পেই ব্যবহৃত হচ্ছে। বেসরকারি খাতকেও অবকাঠামো ও ব্যবসায়িক অর্থায়নে এটি ব্যবহারের আহ্বান জানান তিনি।

অর্থ উপদেষ্টা আরো বলেন, বিমা খাত এখনো বিশৃঙ্খল, এর সংস্কার জরুরি। আর্থিক খাতে ভারসাম্য আনতে ব্যাংক ছাড়াও শক্তিশালী পুঁজিবাজার, বিমা খাত এবং কার্যকর কর ব্যবস্থা দরকার। জনগণের মধ্যে কর-সেবার সম্পর্ক নিয়ে সচেতনতা বাড়াতে হবে, কারণ এটি ভালো শাসনের অন্যতম মানদণ্ড।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews