1. admin@bogurapost.com : admin :
স্ত্রীর সন্তান জন্মদানের এক ঘণ্টা পর পুলিশ সদস্যের মৃত্যু  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

স্ত্রীর সন্তান জন্মদানের এক ঘণ্টা পর পুলিশ সদস্যের মৃত্যু 

  • আপডেট সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপাচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল রনি সিকদারের (২৬) মৃত্যু হয়।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮টায় ছেলের জন্মের মাত্র এক ঘণ্টা পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

জানা যায়, এদিন সকাল সোয়া ১১টায় উপজেলার মৌচাক এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

নিহত রনি সিকদার (২৬) টাঙ্গাইল সদর উপজেলার শাহানশাহগঞ্জ ছোনাট এলাকার জামাল সিকদারের ছেলে। তিনি গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, পুলিশ সদস্য রনি সিকদারে স্ত্রী সুমি আক্তার অন্তঃসত্তা ছিলেন। স্ত্রীর অস্ত্রোপচার করার জন্য ছুটি নিয়ে টাঙ্গাইলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি।

মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে বাড়িতে যাওয়ার পথে কালিয়াকৈরের মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান পুলিশ সদস্য রনি সিকদার।

খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ।

গাজীপুর সদর জোনের সহকারী উপকমিশনার (এসি) দ্বীন এ আলম বলেন, পুলিশ কনস্টেবল রনি সিকদার আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীর ডেলিভারি হওয়ার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়িতে রওয়ানা দিয়েছিলেন তিনি। পথিমধ্য সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রাতে টাঙ্গাইলের একটি হাসপাতালে তার স্ত্রীর অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews