1. admin@bogurapost.com : admin :
হাসিনা পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের ৪৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

হাসিনা পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের ৪৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ বার

বগুড়াপোস্ট ডেস্ক

শেখ হাসিনা পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের ১ হাজার ৬৭৯ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এছাড়া ৪৬ হাজার ৮০৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছেন আদালত।

সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ব্যাংক হিসাবের পাশাপাশি ৭ হাজার ৭৭৪ কোটি টাকার স্থাবর এবং ৩৯ হাজার ৩০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি মিলিয়ে, ৪৬ হাজার ৮০৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

প্রতিবেদন অনুযায়ী, স্থগিত হওয়া ব্যাংক এবং বিও হিসাব পরবর্তীতে আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে।

এর আগে শেখ হাসিনার পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ এবং পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশিত হয়।

তদন্তাধীন আলোচ্য ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টির বিষয়ে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নিয়ে তদন্ত করে প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews