যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে ১৪ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা হলো না বগুড়ার সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম রানুর। গাবতলী থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে নিষিদ্ধ নারী শিশু মামলার যাবজ্জীবন সাজাপ্রপ্ত পলাতক আসামী আমিনুল ইসলাম (রানু) কে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত রানু গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রাম উত্তর পাড়া গ্রামের আব্দুল করিম ওরফে করম আলী মাষ্টারের ছেলে। সোমবার (২৭ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, আমিনুল ইসলাম রানুর বিরুদ্ধে ২০০৫ সালে দায়ের করা নারী শিশু নির্যাতন আদালতে মামলা ছিল। আদালত তার বিরুদ্ধে ২০১৫ সালের ১ ডিসেম্বর যাবজ্জীবন রায় প্রদান করেন। এরপর ২০১০ সাল থেকে সে পলাতক অবস্থায় ঢাকা গাজীপুর এলাকায় বসবাস করছিল। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, আমিনুল ইসলাম রানুকে গ্রেফতার করা হয়েছে। সে নিষিদ্ধ ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার নেতা ছিল। সোমবার তাকে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১২, বগুড়া কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আমিনুল ইসলাম রানু গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা অবস্থান করছে। এরপর র্যাব-১২ বগুড়া এবং র্যাব-১, সিপিএসসি গাজীপুর এর যৌথ অভিযানে গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা হতে মোঃ আমিনুল ইসলাম ওরফে রানুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply