1. admin@bogurapost.com : admin :
১৭ এসপিকে বদলি করে প্রজ্ঞাপন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৭ এসপিকে বদলি করে প্রজ্ঞাপন

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২০৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

পুলিশ সুপার পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

কর্মকর্তাদের মধ্যে জিএমপির উপ-পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিনকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের এম জহিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, ড. মাসুরা বেগমকে পুলিশ সদর দফতরের এআইজি, ১৩ এপিবিএনের আবদুল্লাহ আল মামুনকে ডিএমপিতে, সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ সদর দফতরের খালেদা বেগমকে এপিবিএনে, আরএমপির এস এম শফিকুল ইসলামকে জিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি হলেন যারা- পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পাকশি রেলওয়ে পুলিশের মো. শাহাব উদ্দীনকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দফতরের আতিয়া হুসনাকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলামকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, এসবির পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীনকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নুর রেজওয়ানা পারভীনকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এবং এসবির পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামানকে এসবির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews