1. admin@bogurapost.com : admin :
১৮’র ভোটের এসপিদেরও বাধ্যতামূলক অবসর-ওএসডি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

১৮’র ভোটের এসপিদেরও বাধ্যতামূলক অবসর-ওএসডি

  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮০ বার

বগুড়াপোস্ট ডেস্ক

আওয়ামী লীগের সময়ে ২০১৮ সালের ভোটে ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদের (এসপি) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

শুক্রবার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

আওয়ামী লীগের আমলে বিতর্কিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ঐ সময়ে ডিসির দায়িত্ব পালন করা কর্মকর্তারা এখন যুগ্ম-সচিব অতিরিক্ত সচিব, সচিব পদে রয়েছেন।

ঐ তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা ৪৩ জন সাবেক ডিসিকে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) ওএসডি করা হয়েছে। এরপর দিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ২২ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, ঐ তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা সব ডিসিকে পর্যায়ক্রমে ওএসডি কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

যাদের চাকরির বয়স ২৫ বছর কম তাদের ওএসডি এবং যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন জনপ্রশাসন সচিব।

এখন এসপিদের বিরুদ্ধেও একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা আসলো সরকারের পক্ষ থেকে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews