1. admin@bogurapost.com : admin :
২০৭ কোটি টাকা আত্মসাৎ: এস আলম, রন ও রিক শিকদারসহ আসামি ২৬ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

২০৭ কোটি টাকা আত্মসাৎ: এস আলম, রন ও রিক শিকদারসহ আসামি ২৬

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩১৬ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ঋণের ২০৭ কোটি ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের মালিক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও ন্যাশনাল ব্যাংকের সাবেক দুই পরিচালক রন হক শিকদার ও রিক হক শিকদারসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন- সৈয়দ কামরুল ইসলাম, মো. সালাউদ্দিন, সৈয়দ মাহবুব-ই-করিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তার এম. এম. মোস্তাফিজুর রহমান, মো. জহুরুল হক, আব্দুল আজিজ, সৈয়দ ওয়াসেক মো. আলী, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ আব্দুল মালেক, ফারজানা পারভীন, আতিকুর নেসা, মোহাম্মদ ইসহাক, আহমদ মুক্তাদির আরিফ, খন্দকার ইফতেখার আহমদ, ড. মমতাজ উদ্দিন আহমেদ, বদরুন নেছা, মো. ওয়াহিদুল আলম শেঠ, জামাল মোস্তফা চৌধুরী, মোল্লা ফজলে আকবর, লিসা ফাতেমা হক সিকদার, পারভীন হক সিকদার, মো. শেখ আলম ও মনিশংকর বিশ্বাস।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক থেকে ঋণের নামে ১১০ কোটি ২৭ লাখ টাকা উত্তোলন করে আত্মসাত করেছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সুদসহ যা বকেয়া দাঁড়িয়েছে ২০৭ কোটি ৪২ লাখ ২২ হাজার ৭৬৯ টাকা। ওই অর্থ পরবর্তীতে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ড বিধির ৪০৯/৪২০/১০৯/১২০খ; ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews