1. admin@bogurapost.com : admin :
৩ শতক জমি বিরোধে বগুড়ার মোকামতলায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, আটক-১ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

৩ শতক জমি বিরোধে বগুড়ার মোকামতলায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, আটক-১

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৩৫ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
​নিহতরা হলেন— লক্ষীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৫) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০)। তারা পরস্পরের চাচাতো ভাই।

দীর্ঘদিন ধরে জমি নিয়ে ইয়াছিন আলীর সাথে তার চাচা রেজাউলের বিরোধ চলছিল। সোমবার সকালে এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে চাচার ছেলে রাহাত মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইয়াছিন আলীকে ঘটনাস্থলেই হত্যা করে। সংঘর্ষে গুরুতর আহত সুমন মোল্লাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় রিদয় নামে আরও এক যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাহাত মণ্ডলকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

​শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ শাহীনুজ্জামান শাহীন জানান, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews