1. admin@bogurapost.com : admin :
৭১’র গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৭১’র গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

১৯৭১ সালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে গণহত্যা ও ক্ষয়ক্ষতির জন্য ৪ হাজার মিলিয়ন ইউএস ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে দেশটির কাছে এ ক্ষতিপূরণ চায় বাংলাদেশ। বৈঠক শেষে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য দেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তার দেশের নেতৃত্ব দেন।

এ সময় বৈঠকে দুই দেশের ৫৩ বছরের অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিতে উভয় পক্ষই দু-দেশের সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে বলে জানা গেছে।

পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করাই আমাদের লক্ষ‍্য। আগামী ২৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসবেন। বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। বিশেষ করে ৭১ এর অমীমাংসিত বিষয়, কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিল্প সংস্কৃতি, খেলাধুলা, সরাসরি ফ্লাইট চালু, উচ্চ শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে দুদেশ।

তিনি বলেন, এখন বাংলাদেশ-পাকিস্তান সম্পোর্কন্নয়নে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করার উপযুক্ত সময়। খুব শিগগিরই বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে।

এর আগে, ১৬ এপ্রিল ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews