1. admin@bogurapost.com : admin :
অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভাবনা উজ্জ্বল: শিল্প উপদেষ্টা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভাবনা উজ্জ্বল: শিল্প উপদেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্প সম্ভাবনা ও সক্ষমতাকে দৃঢ়ভাবে উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, এসব খাত দেশের রফতানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘অটোমোবাইল অ্যান্ড এগ্রো মেশিনারিজ ফেয়ার ২০২৫ – রোড টু মেইড ইন বাংলাদেশ’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিল্প উপদেষ্টা বলেন, এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা যেমন বাড়বে, তেমনি নতুন ব্যবসায়িক সম্ভাবনার দুয়ারও খুলবে। আমাদের লক্ষ্য ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন উৎপাদনমুখী শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গঠন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, অটোমোবাইল, এগ্রো-মেশিনারি এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের উন্নয়ন ও শিল্পায়নে বিশিষ্ট ভূমিকা রাখছে। শিল্প মন্ত্রণালয় এ লক্ষ্যেই কাজ করছে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং শিল্পসমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে।

মেলার উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, কৃষিপ্রযুক্তি উদ্যোক্তা আলিমুজ্জামান চৌধুরী এবং আব্দুর রাজ্জাক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এম মাসরুর রিয়াজ, যেখানে তিনি তথ্য-উপাত্তসহ খাতগুলোর বর্তমান অবস্থা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন।

উদ্বোধনী পর্ব শেষে শিল্প উপদেষ্টা মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকদের মতে, এ মেলা দেশে বিনিয়োগ আকৃষ্ট করা, প্রযুক্তি স্থানান্তর এবং শিল্পোন্নয়নের ক্ষেত্রে একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews