1. admin@bogurapost.com : admin :
আন্তর্জাতিক শ্রমিক দিবসে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‌্যালী - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আন্তর্জাতিক শ্রমিক দিবসে বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‌্যালী

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩৬ বার

নিজস্ব প্রতিবেদক 

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ ও বিশাল র‌্যালী করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরী। শুক্রবার সকাল ৯ টায় বগুড়া শহীদ খোকন পার্কে মহানগরী সভাপতি আজগর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী আনোয়ারুল ইসলাম মাস্টারের পরিচালনায় শ্রমিক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি ও সংগঠনের উপদেস্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। আরো বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, রুহুল কুদ্দুস ডিলু, আসলাম হোসেন বিপু, পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া অঞ্চলের সেক্রেটারী এজাজ আহম্মেদ আসলাম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজাদুল হক উজ্জল, নুর আলম, বাবলু প্রাং, জিয়া আলম,শাহিনুর আলম, লুৎফর রহমান, মেহেদী হাসান, আব্দুল কাদের রানা, মোরশেদুল ইসলাম সুইট, শাহজাহান সাজু, আব্দুল হাই, জামিল মাহমুদ, আব্দুল কুদ্দুস, শাহাদত হোসেন, আতিকুল ইসলাম সহ ৩০ টি ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। ফেডারেশনের আয়োজনে রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও পতাকায় শোভিত, শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের স্লোগানে মুখরিত বর্ণাঢ্য র‌্যালিটি শহীদ খোকন পার্ক হতে বের হয়ে কোর্ট চত্বর, থানা মোড়, সাতমাথায় হয়ে আবারো খোকন পার্কে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি অসুস্থ অসহায় শ্রমিকদের মাঝে খাবার প্যাক বিতরণ করেন। সমাবেশে প্রধান অতিথি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রাণ শ্রমিকরাই। ভ্যানও রিকশাচালক ভাইয়েরা তাদের রিকশাকে অ্যাম্বুলেন্স বানিয়ে আহত যোদ্ধাদের হাসপাতালে নিয়ে গেছেন। ট্রাকচালক ভাইয়েরা তাদের ট্রাক দিয়ে রাস্তা আটকে পুলিশের গতিরোধ করেছে। জুলাইয়ে শহীদদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন শ্রমিক ভাইয়েরা। সেই শহীদ শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার শ্রমিকদের সকল দাবি মেনে নিয়ে তাদের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে ইনশাআল্লাহ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews