1. admin@bogurapost.com : admin :
আ. লীগের কার্যালয় এখন এনসিপির দখলে  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

আ. লীগের কার্যালয় এখন এনসিপির দখলে 

  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৮৭ বার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিয়ে উপজেলা আ. লীগের তিন তলা ভবন দখল করে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা কর্মীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়।

শনিবার (১০ মে) দুপরে চরফ্যাশন পৌর সদরের কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখল করা হয়।

স্থানীয়রা জানান, সরকারের পতনের পর আন্দোলনের তোপে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়। লুটে নেয়া হয় প্রয়োজনীয় আসবাবপত্র। এরপর থেকে পরিত্যক্ত পড়েছিলো আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি।

সরজমিনে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের তিন তলা ভবন দখল নিয়ে আ. লীগকে নিষিদ্ধের দাবীতে সভা করছেন এনসিপির নেতারা। এছাড়া ভবনের ছাদে মাইক টাঙিয়ে চালানো হচ্ছে এনসিপির প্রচার করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক মুক্তিযোদ্ধা আক্ষেপ করে বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার দল। স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম কোন দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিস দখল করে নিজেদের দলীয় কার্যক্রম করছেন। এটা বাংলাদেশের ইতিহাসে নজির বিহীন ও নেক্কারজনক ঘটনা।

এনসিপির চরফ্যাশন উপজেলার প্রতিনিধি দাবি করে অহিদ ফয়সাল বলেন, এনসিপির দলীয় কার্যক্রম পরিচালনার জন্য চরফ্যাশন উপজেলার এনসিপির নেতা আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল নিয়েছেন। এখন থেকে চরফ্যাশনে এনসিপির দলীয় সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews