1. admin@bogurapost.com : admin :
ইটভাটায় ঝলসে গেছে ৬০ একর ক্ষেতের ফসল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইটভাটায় ঝলসে গেছে ৬০ একর ক্ষেতের ফসল

  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৬৭ বার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিনটি ইটভাটার কালো ধোঁয়া আর গরম বাতাসে অন্তত ৬০ একর ক্ষেতের ফসল ঝলসে গেছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। এতে ফসলের ক্ষতির ভয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অর্ধশতাধিক কৃষক। এর প্রতিকার পেতে গত বুধবার ইউএনওর কাছে লিখিত আবেদন করেন তারা। পরে শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ইউএনও।

এ সময় ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আকবর ইটভাটার মালিক আকবর আলীকে কাঠ পোড়ানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। পৌর শহরের গুয়াগাঁওয়ের ফসলি জমির আশপাশে শাহজাহান (ঢাকাইয়া), বেলাল ও আকবর আলী নামে তিন ব্যক্তি ভাটাগুলো গড়ে তুলেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া আর গরম বাতাসে পরিবেশ দূষণ হচ্ছে। পাশাপাশি ক্ষতি হচ্ছে ফসল ও বাগানের। কয়েক দিনে ভাটার কালো ধোঁয়া আর গরম বাতাসে অন্তত ৬০ একর বোরো ধান ও ভুট্টাক্ষেত ঝলসে গেছে।

স্থানীয় কৃষক শাহজাহান, অহিদুল, বাদলসহ কয়েকজন জানান, ধারদেনা করে তারা বোরো ধান ও ভুট্টার আবাদ করেছেন। ভুট্টা পরিপক্ব ও ধানের শিষ বের হচ্ছে। এ সময়ে ভাটার কারণে গাছের পাতা ঝলসে হলুদ বর্ণ ধারণ করেছে। যেসব ধানের শিষ বের হয়েছে, তার সব চিটা হয়ে যাচ্ছে। শিষে কোনো ধান নেই। ভুট্টার মোচায় কালো আবরণ পড়তে শুরু করেছে। এতে ক্ষেতের ফসলের ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন পৌর কাউন্সিলর আব্দুস সামাদ। তিনি বলেন, অনেকে ঋণ করে ধান আবাদ করেছেন। অবৈধ ইটভাটার কারণে তাদের ফসল নষ্ট হয়েছে।

এদিকে ইউএনওর নির্দেশে বৃহস্পতিবার কৃষি বিভাগ মাঠ পরিদর্শন করে বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বলে জানান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহাররঞ্জন রায়। তিনি বলেন, তাপের কারণে ফসলের এমন অবস্থা হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তা তারা পর্যবেক্ষণ করছেন।

ইটভাটা মালিক আকবর আলী এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। ইটভাটা মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন জানান, কৃষকদের সঙ্গে কথা হচ্ছে। তবে কী কারণে এ ধরনের পরিস্থিতি হলো, তা কৃষি বিভাগ ভালো বলতে পারবে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক, কৃষি বিভাগ ও ভাটা মালিকদের রোববার বিকেলে ডেকেছেন। তাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে বলে জানান ইউএনও।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews