1. admin@bogurapost.com : admin :
ঈদের দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ঈদের দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

  • আপডেট সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৭৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

পবিত্র ঈদুল আজহার দিনে দেশের বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকলেও সিলেট ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতরর। তবে ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই।

ঈদের দিন দেশের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হবে। তবে সমুদ্রে কোনো লঘুচাপ না থাকায় সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছে আবহাওয়া অফিস।

অঞ্চলভিত্তিক বৃষ্টির পূর্বাভাস:
রোববার ঈদের দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু একটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সোমবার চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক। মঙ্গলবার পুনরায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দেশজুড়ে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।

সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যাবে না। ঈদের ছুটির পরে অর্থাৎ বর্ধিত ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews