বগুড়াপোস্ট ডেস্ক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও মন্ত্রী সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ২৫টি নতুন গাড়ি কেনার প্রস্তাব নাকচ করেছে সরকার। মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গাড়ি কেনার প্রস্তাবটি উপস্থাপন করা হয়। প্রস্তাবে বলা হয়, সরকারি ক্রয়বিধি পিপিআর, ২০০৮-এর ৭৬(২) ধারা অনুযায়ী নির্ধারিত মূল্যের সীমা অতিক্রম করে গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদন প্রয়োজন।
তবে আলোচনার পর অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কমিটির সদস্যরা মনে করেন, এই মুহূর্তে সরকারী ব্যয় সংকোচনের লক্ষ্যে এমন ব্যয়বহুল কেনাকাটা যৌক্তিক নয়।
মঙ্গলবারের বৈঠকে মোট তিনটি প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও উপস্থাপিত হয় মাত্র দুটি। এর মধ্যে একটি প্রস্তাব অনুমোদিত হয় এবং গাড়ি সংক্রান্ত প্রস্তাবটি বাতিল করা হয়। কৃষি মন্ত্রণালয়ের অপর একটি প্রস্তাব এদিন উপস্থাপনই করা হয়নি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply