গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের জালে ৩৪ কেজির একটি ভোল মাছ ধরা পড়ে। ৩৪ কেজি ওজনের ভোল মাছটি বিক্রি হয় ১০ লাখ ২৮ হাজার ৫০০ টাকায়।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজারে এ ভোলটি বিক্রি করা হয়।
পাথরঘাটার মো. মানিক মিয়ার মালিকানাধীন তন্ময় ট্রলারের মাঝি মো. জামাল হোসেন বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অন্য মাছের সঙ্গে একটি ভোল ধরা পড
তিনি আরও বলেন, বিএফডিসি মৎস্য বাজারে ওই ভোলটি কিনেন তাহিরা ফিস নামে এক মৎস্য আড়তদার।
জেলেরা জানান, ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের এতো দাম মূলত এর ওষুধি গুণের কারণে। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো কিনে নেয়। ভোল মাছের বিভিন্ন অঙ্গ দিয়ে ক্যানসারসহ নানান রোগের ওষুধ তৈরি করা হয় বলে আমরা জানতে পেরেছি।
Leave a Reply